লগইন
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ অক্টোবর, ২০২৬ | ০৮:১২ সকাল ১৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

বরের বাবার ইচ্ছায় পুত্রবধুকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনতে এ উদ্যোগ। সুনামগঞ্জ থেকে আকাশ পথে চুয়াডাঙ্গায় উড়ে আসেন বরসহ ৫ সদস্যকে বহনকারী হেলিকপ্টার। গ্রামে ব্যাতিক্রম বিয়ের আয়োজন দেখতে দুর-দুরন্ত থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ।

সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার পুরানখালস গ্রামের লিয়াকত মিয়ার ছেলে বর সাখাওয়াত হোসেন। কনে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের শাহাজান সেলিমের মেয়ে রওনক জাহান। কনের বাবা ইউনিয়ন পরিষদের সচিব ও ছেলের বাবা কয়লা ব্যবসায়ী। বর ও কনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। উচ্চতার ডিগ্রীর জন্য স্বামী স্ত্রী দুজনেই বিদেশে পড়াশুনা করতে যাবেন।

বিশ্ববিদ্যালয়ে এক সাথে পড়ার সময় দুই জনের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পড়াশুনা শেষের দিকে হওয়ায় দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিক ভাবে বিয়ের আয়োজন করে ২০২৬ সালের ২২ অক্টোবর। দুই পরিবারে চলে আয়োজন। সড়ক পথে সুনামগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দুরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার হওয়ায় এ ব্যাতিক্রমি উদ্যোগ নেয় বরের পরিবার।

বাবার ইচ্ছা ছিল ছেলের বিয়ের সময় হেলিকপ্টারে করে পুত্রবধু নিয়ে আসবেন বাড়িতে। যে কথা সেই কাজ করেন তিনি। বর সাখাওয়াত হোসেনসহ ৫ জন বরযাত্রী নিয়ে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা থেকে হেলিকপ্টার নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ ফুলবাড়ি মাঠে নামে। এরপর কনে পক্ষের লোকজন বরকে বরণ করে নিয়ে যান। অন্য বরযাত্রী ১৫ জন সড়ক পথে আসেন। বিয়ের আনুষ্ঠনিকতা শেষে নববধূকে নিয়ে বিকালে চলে যান সুনামগঞ্জে। আকাশ পথে প্রায় ৩০৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসে বর যাত্রীবাহি হেলিকপ্টার।

গ্রামবাসী জানান, ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন ছিল। গ্রামে প্রথম হেলিকপ্টার নিয়ে বিয়েতে আসলো। বর অনেক ভদ্র। তাদের দাম্পত্য জীবন সুখী হোক।

বর সাখাওয়াত হোসেন জানান, বাবার ইচ্ছা ও শখ পূরণে হেলিকপ্টার নিয়ে সুনামগঞ্জ থেকে চুয়াডাঙ্গায় আসি বিয়েতে। সড়কপথে দূরত্ব অনেক বেশি। চুয়াডাঙ্গার মানুষের ভালোবাসার মুগ্ধ।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।