লগইন
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ অক্টোবর, ২০২৬ | ০৭:০০ বিকাল ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামে ১৭ বছর ধরে পৈতৃক জমি জবরদখল, নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী কৃষক। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দর্শনা প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে তিনি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বিচার চেয়েছেন।

ভুক্তভোগী কৃষক আনারুল ইসলাম তার অভিযোগে বলেন, সাবেক সংসদ সদস্য আলী আজগর টগর, তার ছোট ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং স্থানীয় চেয়ারম্যান জাকারিয়া আলমসহ কিছু প্রভাবশালী ব্যক্তি যোগসাজশে প্রায় ১৭ বছর ধরে তার জমি দখল করে রেখেছেন। এসব ঘটনার কারণে তিনি নিজ গ্রাম ছেড়ে জীবননগরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সুলতানপুর গ্রামের মৃত ইসাহাক দফাদারের ছেলে মো. আনারুল ইসলাম জানান, সুলতানপুর ও কামারপাড়া মৌজায় তার এবং তার ছয় বোনের নামে থাকা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার দাবি, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক তাদের জমি দখল করে নেন। জমি উদ্ধারের চেষ্টা করেও কোনো প্রতিকার না পেয়ে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগে তিনি পরিবার নিয়ে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস শুরু করেন।

আনারুল আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখানো হয়েছে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। প্রাণনাশের আশঙ্কায় তিনি নিজ বসতভিটা ত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘ সময় ধরে পরিবার ও নিজস্ব জমিজমা থেকে বিচ্ছিন্ন থাকায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে তিনি জমি সংক্রান্ত একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার কথা উল্লেখ করেন। লিখিত বক্তব্যে মামলার নম্বর এবং বিভিন্ন আদালতের রায়ের তথ্য তুলে ধরে আনারুল দাবি করেন, জমির মালিকানা ও দখল নিয়ে আইনি প্রক্রিয়া চললেও বাস্তবে তিনি তার জমির অধিকার ফিরে পাননি। আদালতের রায় ও সংশ্লিষ্ট নথিপত্রের আলোকে বিষয়টি পুনরায় তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

আনারুল ইসলাম বর্তমান জনবান্ধব সরকারের কাছে তার নামে থাকা দলিল এবং ওয়ারিশসূত্রে পাওয়া জমির কাগজপত্র যাচাই করে দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৪২ মিনিট আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৪৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

১ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

১ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৫ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৫ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৫ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রবাসী ব‌্যবসায়ী মেয়র প্রার্থী হা‌সিবুল হক লিপুর উদ্যো‌গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

৬ ঘন্টা আগে
হারিয়ে যাচ্ছে কি পারস্পরিক সামাজিক সম্প্রীতি?

ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

১১ ঘন্টা আগে
ঐতিহ্যবাহী শিদল তৈরির কৌশল ও এর পেছনের ইতিহাস

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।