লগইন
মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কের সিংহভাগই অবৈধ দখলে, সীমাহীন ভোগান্তিতে নগরবাসী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কের সিংহভাগই অবৈধ দখলে, সীমাহীন ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর ভাটারা থানার অন্তর্গত মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফিট সড়কটির নামের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া কঠিন। ১০০ ফুট প্রশস্ত এই সড়কের প্রায় ৯০ ফুট অংশই হকার, অবৈধ অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দখলে চলে গেছে। ফলে কোনো কোনো স্থানে যানবাহন চলাচলের জন্য মাত্র ১০ ফুট জায়গা অবশিষ্ট থাকছে, যা চরম যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ফুটপাত অতিক্রম করে মূল সড়কের ওপর তিন থেকে চার সারিতে বসানো হয়েছে হকারদের অস্থায়ী দোকান। একদিকে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দীর্ঘ সারি, অন্যদিকে যত্রতত্র ব্যক্তি মালিকানাধীন গাড়ি পার্ক করে রাখায় প্রশস্ত সড়কটি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। এতে করে পায়ে হাঁটার জায়গা না পেয়ে পথচারীদের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের চলাচলে প্রতিনিয়ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এলাকার বাসিন্দা মো. সিরাজ মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো নির্দিষ্ট সময় নয়—সকাল, দুপুর কিংবা রাত, সারাদিনই ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশার তাণ্ডবে সড়কটিতে যানজট লেগে থাকে। ফলে সামান্য দূরত্ব অতিক্রম করতেও মারাত্মক সময় অপচয় হচ্ছে। উচ্ছেদ কার্যক্রমের নিয়মিত অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির শিথিলতাকেই এই বিশৃঙ্খলার কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের জানান, সড়কটি দখলের বিষয়ে ট্রাফিক বিভাগ অবগত রয়েছে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্বে ব্যস্ততার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পূজা উদযাপনের পরপরই ক্রাইম ডিভিশনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কটি সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।

তবে শুধু সাময়িক অভিযান বা আশ্বাসে থেমে না থেকে সড়ক ও ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।