সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে দ্রুতগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি কোচের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।
নিহতরা হলেন: চুয়াডাঙ্গা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা, দর্শনা ডিলাক্স কোচের সুপারভাইজার মো. রঞ্জু (৪৫); দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পূর্বপাড়ার মিলন কুমারের ছেলে নওমুসলিম আব্দুল্লাহ ওরফে চন্দন (২১), যিনি দর্শনা ডিলাক্স কোচের হেলপার হিসেবে কর্মরত ছিলেন; এবং একই ইউনিয়নের শিবনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন (২৪)। সালাউদ্দিন ঢাকার খিলগাঁও এলাকায় ওয়ালটন কোম্পানিতে চাকরি করতেন এবং কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গতকাল বাড়ি থেকে ঢাকার পথে রওনা হয়েছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বা পরবর্তীতে মোট তিনজনের মৃত্যু হয় এবং আরও ১৬ জন যাত্রী আহত হন। একই উপজেলার দুই তরুণের অকাল মৃত্যুতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের পূর্বপাড়া ও শিবনগর গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে কর্মস্থলে ফেরার পথে সালাউদ্দিনের মর্মান্তিক মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
দামুড়হুদা মডেল থানার পুলিশ এই দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
৬ ঘন্টা আগে