লগইন
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ রাত ৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে মাদকবিরোধী পদযাত্রা | যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহে এক বিশাল মাদকবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই র‌্যালি শুরু হয়।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের হাতে ছিল সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার, যার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার বার্তা দেওয়া হয়।

পদযাত্রার মূল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করে এর থেকে দূরে রাখা। আয়োজকরা মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকল মহলকে একযোগে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।

তারা আরও উল্লেখ করেন যে, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সচেতনতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। এই সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি মাদকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান, সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি আব্দুস সবুর ও আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমন আহমেদ, অর্থ সম্পাদক মোসলেম উদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মিরাজ এবং বিশিষ্ট সমাজসেবী হারুনুর রশিদ প্লাবন। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা পদযাত্রায় অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৫১ মিনিট আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৫১ মিনিট আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৬ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৭ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।