আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযান মাদক মামলার আসামি ও ইয়াবাসহ এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। ২৩ অক্টোবর শুক্রবার দিনগত রাতে পৃথক অভিযানে গ্রেফতার ৫ জনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর দিনগত রাতে আলমডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি মোস্তাফিজুর রহমান ইভানকে (২৮) গ্রেফতার করে। মোস্তাফিজুর রহমান ইভান আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মুকছার আলীর ছেলে। সে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অপরদিকে, শুক্রবার দিনগত রাতে আলমডাঙ্গা থানাধীন রোয়াকুলি গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে রোয়াকুলি গ্রামের আশরাফুল আলম বাবুর বাড়ির সামনে থেকে আলমডাঙ্গা পুরাতন বাজারের থানাপাড়ার হাজী নাসির হোসেনের ছেলে সুলতান মাহমুদ নাইম (২৪) এবং রোয়াকুলি গ্রামের মৃত মিনারুল হকের ছেলে সোহাগ হোসেন (২৩)। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, একটি গ্যাসলাইট, ১০০ টাকা, ও দুটি সিগারেট উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাদেরকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে, আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উদয়পুর গ্রামের মৃত আশরাফুজ্জামানের স্ত্রী রাবিয়া খাতুন এবং মাদারহুদা গ্রামের বাবুল আলীর ছেলে মামুন অর রশীদ। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা
৪২ মিনিট আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
৪৪ মিনিট আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
২০ ঘন্টা আগে