সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন
জাতীয় যুবশক্তির ঝিনাইদহ জেলা শাখার ৯ সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এই কমিটিতে মোঃ শাহিনুর রহমানকে আহ্বায়ক এবং শাওন আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মোঃ হামিদ পারভেজ মিয়া।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্র অনুযায়ী, ২৩ অক্টোবর ২০২৬ তারিখে এক বছরের জন্য ঝিনাইদহ জেলা শাখার এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ সৌরভ, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান আশিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৃষ্টি শেখ, যুগ্ম সদস্য সচিব হৃদয় আহমেদ, মুখ্য সংগঠক মোঃ হুমায়ুন কবির, সিনিয়র সংগঠক ইনারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সোহাগ হোসেন।
অনুমোদন পত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
এক অভিনন্দন বার্তায় এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ হামিদ পারভেজ মিয়া নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক সচেতনতা সৃষ্টি ও জনকল্যাণমূলক কাজে নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষা, মানবিকতা ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদের অংশগ্রহণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা
৫৯ মিনিট আগে
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা
২২ ঘন্টা আগে