লগইন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ | ০৪:০১ দুপুর ৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি কার্যালয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের একটি গোডাউন থেকে প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করার পাশাপাশি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার হাউলি মোড় এলাকার একটি গোডাউনে এ অভিযান চালানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার অভিযানে নেতৃত্ব দেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে গোডাউনটি সিলগালার নির্দেশ প্রদান করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠান নাঈম অটোমোবাইল ও বীজ ভান্ডারের মালিক নাঈম উদ্দীন, যিনি দামুড়হুদা উপজেলা সদরের প্রয়াত মফিজুল ইসলামের ছেলে। বিএডিসির সার ডিলার হিসেবে চলতি মাসে তাঁর নামে বরাদ্দকৃত সরকারি সার কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল।

অভিযানকালে ওই গোডাউনে অবৈধভাবে জমিয়ে রাখা ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি এবং ১০ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। অবৈধ মজুতের অভিযোগে সমস্ত সার জব্দ করা হয়। উদ্ধার অভিযান ও আইনি প্রক্রিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সিয়াবুল ইসলাম ও এসআই উত্তম কুমারসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার জানান, বেআইনিভাবে সার মজুতের সংবাদ পেয়ে নতুন হাউলি গ্রামের ওই গোডাউনে সারপ্রাইজ অভিযান পরিচালনা করা হয়। সার জব্দের পর গোডাউনটি সিলগালা করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

৩১ মিনিট আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

২ ঘন্টা আগে
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল

জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

২ ঘন্টা আগে
জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রত্যাশা

ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

৩ ঘন্টা আগে
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’

পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

৩ ঘন্টা আগে
পোশাক শিল্পে গভীর অনিশ্চয়তা

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

১০ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

১০ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।