ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
মেহেরপুরে প্রবীণ শিক্ষক ও জামায়াত নেতা মসলিম আলীর ইন্তেকাল
মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক এবং পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির মসলিম আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রোববার বেলা ২টা ২০ মিনিটে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।