সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ
কুষ্টিয়ার খোকসায় দিনদুপুরে অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী মো. মাহাফুজুর রহমান বর্ষণকে (২৮) অপহরণের প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার প্যাটেলডাঙ্গী বিল এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলার মাঠপাড়া এলাকার বাসিন্দা মো. গোলাম সারওয়ারের ছেলে ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণ প্যাটেলডাঙ্গী বিলে নিজের জমি দেখতে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ফেলে।
দুষ্কৃতকারীরা তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী কুমারখালী থানার জিলাপিতলা বালুর চর এলাকায় নিয়ে জিম্মি করে রাখা হয়।
ঘটনাটি জানাজানি হলে খোকসা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পুলিশের তৎপরতার মুখে বিকেল সাড়ে ৫টার দিকে জিলাপিতলা বালুর চর এলাকায় ব্যবসায়ী বর্ষণকে তার মোটরসাইকেলসহ ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল রহমান জানান, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা
৬ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
২ দিন আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে
৩ দিন আগে