সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
সৌদির বিমানবন্দরে কড়াকড়ি | ১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪৪টি ফ্লাইটের সময়সূচি বিপর্যস্ত হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তের ফলে ২২ হাজার ২১ জন যাত্রী মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন। প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি ও ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে বিঘ্ন ঘটে যাওয়া ৭৭টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে সর্বোচ্চ ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট অন্তর্ভুক্ত।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় ও নিরাপত্তার স্বার্থে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। এর ফলে সরাসরি বিমান চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক ট্রানজিট রুটগুলোও মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগেই জানিয়েছিল যে সৌদির দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী চালু রয়েছে। জরুরি প্রয়োজনে খালি আসন থাকা সাপেক্ষে যাত্রীরা জেদ্দা বা মদিনা হয়ে চলাচল করতে পারবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের
১ দিন আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়
১ দিন আগে
রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৪; বিস্তারিত পরিচয় প্রকাশ
১ সপ্তাহ আগে