লগইন
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম, আলমডাঙ্গায় বাবা শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উদযাপন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ আগস্ট, ২০২৬ | ০২:৫৪ দুপুর ২৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম, আলমডাঙ্গায় বাবা শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উদযাপন

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শঙ্খধ্বনি, হর-হর মহাদেব ধ্বনি এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাবা শিবের ৩৬তম মহাপুণ্যস্নান উদযাপিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার পুণ্যার্থী ৩৬ বছরের ঐতিহ্যবাহী এ পূণ্যস্নানোৎসবে অংশ নেন। ৩ আগস্ট সোমবার সকাল সাড়ে ৮টায় আলমডাঙ্গা রথতলার চারতলা মোড়স্থ শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং "হর হর মহাদেব" ধ্বনিতে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দধাম কালীবাড়ী ঘাটে পৌঁছে। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী বাবা শিবের মহাপুণ্যস্নান সম্পন্ন করা হয়। পরে শোভাযাত্রাটি পুনরায় শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে এসে শেষ হয়। পূণ্যস্নানোৎসবকে কেন্দ্র করে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে স্নানোৎসব শেষ হয়।

পুন্যার্থীরা জানান, আলমডাঙ্গায় এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা থেকেও পুন্যার্থীরা দলে দলে ঢাক, ঢোল, শংখ , কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে হরি বোল ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে পূণ্য স্নানোৎসবে অংশগ্রহণ করেন। রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া পূণ্যস্নানোৎসব সোমবার সারা দিন বিভিন্ন বয়সের নারী পুরুষসহ কয়েক হাজার পুন্যার্থীরা পাপমোচনের আশায় স্নান করেন। ভোর থেকেই ভক্তরা মন্দিরে এসে বাবা শিবের পূজা, অর্চনা, অভিষেক, বিল্বপত্র, দুধ, দই, মধু, ঘি ও গঙ্গাজল নিবেদনের মাধ্যমে মহাদেবের আশীর্বাদ কামনা করেন। অনেকেই উপবাস পালন করে প্রার্থনায় অংশ নেন এবং নিজেদের, পরিবার, দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও মঙ্গল কামনা করেন।

পূণ্যস্নানোৎসব পরির্দশন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, পুলিশ পরিদর্শক তদন্ত বিকাশ চন্দ্র সরকার।

আলমডাঙ্গা পূণ্যস্নানোৎসব কমিটির আহবায়ক বিজয় কুমার লালমোদির সভাপতিত্বে শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশ নেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, নামযজ্ঞানুষ্ঠান কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক ডা. অমল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু। এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন ধর্মে নেতা সুশিল কুমার ভৌতিকা, প্রশান্ত অধিকারী, সমীর কুমার কুন্ডু, বিশ্বজিৎ সাধু খাঁ, পলাশ আচার্য, লিপন কুমার বিশ^াস, অশ্বিনী প্রামানিক, বিদ্যুৎ কুমার সাহা, পবন কুমার অধিকারী, মহেশ কুমার ভৌতিকা, অসীম সাহা, মদন সাহা, সুশান্ত রায়, শংকর কুমার ধর, তন্ময় দত্ত, তন্ময় ধর, আলমডাঙ্গার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের মহাপুণ্যস্নান উৎসব প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।