সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দেশে হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১ জন
সারা দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও নয়টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হাম পরিস্থিতি পর্যালোচনা করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম এবং এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। মৃতদের মধ্যে ১০১ জনের মৃত্যুর পেছনে নিশ্চিতভাবে হামের সংক্রমণ দায়ী ছিল এবং বাকি ৯৯৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৩৪১ জন হামে আক্রান্ত হয়েছেন। এই আক্রান্তদের মধ্যে নিশ্চিত হামের রোগী রয়েছেন ১১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে চিকিৎসকের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন রোগী।