লগইন
স্বাস্থ্যমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ নভেম্বর, ২০২৬ | ০৬:০০ বিকাল ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

স্বাস্থ্য
লুটপাটের ক্ষত কাটিয়ে স্বাস্থ্যখাত পুনরুদ্ধারে কাজ করছে সরকার | স্বাস্থ্যমন্ত্রী

অব্যস্থাপনা ও ব্যাপক লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা একসময় ধ্বংসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার সেই নাজুক পরিস্থিতি থেকে খাতটিকে টেনে তুলে সঠিক পথে এনেছে এবং সেবার মান বৃদ্ধিতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘SZMC DAY 2026’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে চিকিৎসা প্রদানের অংশ হিসেবে রাজধানীর পাঁচটি বড় হাসপাতালের সঙ্গে প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। সেবার ফি নির্ধারণের পর পরীক্ষামূলক এ কার্যক্রম চালুর কথা রয়েছে। পরবর্তীতে বগুড়াসহ অন্যান্য বড় জেলা শহরগুলোতেও এ মডেল চালু করা হবে।

চিকিৎসক সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি নতুন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১৭ জন চিকিৎসককে বগুড়ায় পদায়ন করা হয়েছে। এ ছাড়া পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে, যা বর্তমানে ভাইভা গ্রহণ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে অন্তত ২০টি আধুনিক আইসিইউ ইউনিট স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বড় হাসপাতালগুলোর বর্জ্য শোধনে আধুনিক ইটিপি বসানো হবে। একই সাথে হাসপাতালের বিদ্যমান সমস্যাসমূহ লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ চিকিৎসকদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী

২৪ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী

পরিবারের উদ্বেগ, সূত্রের ভিন্ন মত

২৫ মিনিট আগে
পরিবারের উদ্বেগ, সূত্রের ভিন্ন মত

জাতীয় নাগরিক পার্টির নাহিদকে ‘চুপ’ থাকার পরামর্শ ছাত্রদল সভাপতি রাকিবের

১ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির নাহিদকে ‘চুপ’ থাকার পরামর্শ ছাত্রদল সভাপতি রাকিবের

জাতীয় সংসদের অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় ডিএমপির কড়া নিষেধাজ্ঞা

১ ঘন্টা আগে
জাতীয় সংসদের অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় ডিএমপির কড়া নিষেধাজ্ঞা

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলি বিরোধীদের ঐক্য, আইজেনকটকে সমর্থনের ঘোষণা

২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলি বিরোধীদের ঐক্য, আইজেনকটকে সমর্থনের ঘোষণা

বাংলাদেশি জনগণের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

২ ঘন্টা আগে
বাংলাদেশি জনগণের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

৩ ঘন্টা আগে
এআই যেন বেকারত্ব না বাড়ায়, জোর উদ্ভাবন ও কর্মসংস্থানে

তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

৩ ঘন্টা আগে
তারেক রহমান সম্পর্কে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে আইনি নোটিশ

কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

৪ ঘন্টা আগে
কটিয়াদীতে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত, হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতাদের দায়ী করার অভিযোগ

ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

৪ ঘন্টা আগে
ব্রাজিলে এক ম্যাচেই ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।