লগইন
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ | ০৫:০৫ বিকাল ১১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গার কৃতিসন্তান ও স্বনামধন্য নিউরো সার্জন অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (মুকুল) কে ব্যায়ামাগারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আলমডাঙ্গা ব্যায়ামাগারের ট্রেইনারবৃন্দ নিউরো সার্জন অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (মুকুল) কে সম্মাননা স্মারক প্রদান করেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রাত্যহিক অনুশীলনে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (মুকুল) এমবিবিএস, বিসিএস, এফসিপিএস ও এমএস (নিউরো সার্জারি) ডিগ্রিধারী একজন স্বনামধন্য চিকিৎসক। চিকিৎসাক্ষেত্রে তাঁর পেশাগত পরিচিতি ও সাফল্য আলমডাঙ্গার মানুষের জন্য গর্বের বিষয়।

অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (মুকুল) বলেন, নিয়মিত শরীরচর্চা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম প্রধান শর্ত। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি বজায় রাখতেও নিয়মিত ব্যায়ামের ভূমিকা অপরিসীম। আলমডাঙ্গা ব্যায়ামাগারে প্রতিদিনের এই অনুশীলন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সুস্থ জীবনযাপনে অভ্যস্ত করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, আলমডাঙ্গা ব্যায়ামাগারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত হবেন।

সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, আব্দুর রশিদ মঞ্জু, আশরাফুল কবির দুদু, ইদ্রিস খান, সাদ্দাম খান, খন্দকার রকিবুল ইসলাম রিয়েল, সাবেক ফুটবলার শেখ শরিফুল ইসলাম, ফুটবল কোচ মো. সোহাগ, সিরাজুল ইসলাম ঢুনি, কোচ মো. রবিউল ইসলাম, কোচ শেখ শফিউল্লাহ মোহন, কোচ গোলাম মোস্তাদি বিদ্যুৎ, কোচ মোস্তাফিজুর রহমান টুটুল, সাবেক অ্যাথলেট শেখ ওবায়দুল্লাহ জুয়েল, শরিফুল ইসলাম পিন্টু, গোলাম মোস্তফা বিশ্বাস, হাজী খালেক মিয়া, মো. রফিকুল ইসলাম, ক্রিকেট কোচ সেলিম হোসেন, ক্রিকেট কোচ ফারহানুর রহমান সোহাগ ও হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৮ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।