সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা
বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে দেশে ক্যানসার রোগীদের প্রধান ও সর্ববৃহৎ আশ্রয়স্থল জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। কম খরচে রোগ নির্ণয়ের নানা পরীক্ষা, সুলভ মূল্যে ওষুধপত্র প্রাপ্তি এবং নিখরচায় চিকিৎসার সুযোগ থাকায় অসচ্ছল ও দরিদ্র মানুষের কাছে হাসপাতালটি এক অনন্য ভরসার জায়গা।
তবে বিশেষায়িত এই হাসপাতালে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সিরিয়াল পাওয়ার আশায় আগের দিন মধ্যরাত থেকেই স্বজনদের হাসপাতালের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিগত এক দশকে প্রতিষ্ঠানটিতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সে অনুযায়ী নতুন কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে থাকায় সাধারণ রোগীদের সেবা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তায় দাঁড়িয়েছে।