সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শিশুদের খাদ্যে বৈচিত্র্যের তীব্র সংকট | পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি
দেশের দুই বছরের কম বয়সী প্রায় ৬৫ শতাংশ শিশু প্রতিদিনের খাদ্যে বৈচিত্র্যহীনতার শিকার হচ্ছে, যা দেশের জনস্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি মারাত্মক সতর্কবার্তা। শৈশবের প্রথম দুই বছর শিশুদের শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে খাবারে সুষম বৈচিত্র্য না থাকা দেশের শিশুদের সার্বিক পুষ্টিঘাটতির ভয়াবহ চিত্রকে সামনে নিয়ে এসেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘প্রোগ্রেস ইন দ্য পাথওয়ে: বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫—ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। দেশের ৬৪টি জেলার বিভিন্ন সামাজিক সূচক নিয়ে তৈরি এই প্রতিবেদনে বলা হয়, ছয় থেকে ২৩ মাস বয়সী দেশের ৬৫ শতাংশ শিশুই প্রয়োজনীয় বৈচিত্র্যময় খাবার পাচ্ছে না। পুষ্টিবিজ্ঞানের নির্ধারিত আটটি খাদ্যগোষ্ঠীর মধ্যে অন্তত পাঁচটিই এসব শিশুর দৈনিক খাদ্যতালিকায় অনুপস্থিত থাকছে।
প্রতিবেদনটির জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, খাদ্য বৈচিত্র্যহীনতায় সবচেয়ে আশঙ্কাজনক অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, যেখানে এ হার ৭৯.০৩ শতাংশ। তালিকায় এরপরই রয়েছে সিলেট (৭৮.০১%), যশোর (৭৭.০১%), বান্দরবান (৭৬.৮৫%), শেরপুর (৭৬.৪৪%) এবং জামালপুর (৭৫.৪৩%)। এসব জেলায় গড়ে প্রতি চারজন শিশুর মধ্যে প্রায় তিনজনই প্রয়োজনীয় সুষম খাবার পাচ্ছে না। বিপরীতে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকা গাজীপুর জেলায় শিশুর খাদ্য দারিদ্র্যের হার ৪৭.৩৮ শতাংশ।
জরিপে বিগত ২৪ ঘণ্টায় শিশুদের আটটি নির্দিষ্ট খাদ্যগোষ্ঠীর কতটি থেকে খাবার দেওয়া হয়েছে তা পর্যালোচনা করা হয়। চার বা তার কম খাদ্যগোষ্ঠী থেকে খাবার পাওয়া শিশুদের খাদ্য দারিদ্র্যের আওতাভুক্ত হিসেবে গণ্য করা হয়েছে। বিশ্বজুড়ে সুষম খাদ্যসংকটে ভোগা শিশুদের মোট সংখ্যার দুই-তৃতীয়াংশের বসবাস যে ২০টি দেশে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। শৈশবে পুষ্টিবঞ্চিত শিশুরা পরবর্তীতে পড়াশোনা ও কর্মজীবনে পিছিয়ে পড়ে, যা তাদের দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে দেয় না।
পরিবারের আর্থিক অস্বচ্ছলতা ও অভিভাবকদের অসচেতনতার পাশাপাশি বাজারে অপৌষ্টিক প্রক্রিয়াজাত খাবার ও চিনিযুক্ত পানীয়ের অবাধ বিপণন শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গঠনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই বিশেষ করে ৭৫ শতাংশের বেশি পুষ্টিঘাটতি থাকা জেলাগুলোতে সরকারিভাবে জরুরি পদক্ষেপ গ্রহণ এবং পরিবার পর্যায়ে পুষ্টি সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা
'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান
সম্পর্কিত সংবাদ
আইসিইউর ৯৩ শতাংশ জীবাণুই বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী | গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য
৩ দিন আগে
খাদ্যদূষণ এক নীরব ঘাতক | জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা
৪ দিন আগে
তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি | স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ
৬ দিন আগে