লগইন
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০২:০০ দুপুর ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
জ্বালানি সরবরাহে ১১ চালানের ব্যর্থতা | উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

চলতি নভেম্বর মাসে জি-টু-জি (সরকার টু সরকার) চুক্তির আওতায় রাষ্ট্রীয়পর্যায়ে জ্বালানি তেলের নির্ধারিত ১১টি চালান সরবরাহে অপারগতা জানিয়েছে আন্তর্জাতিক কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান। এ ঘটনার পরই প্রশ্ন উঠেছে বিকল্প উপায়ে বেশি প্রিমিয়াম দিয়ে নতুন করে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া ও স্থানীয় একাধিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, কৃত্রিম সরবরাহ ঘাটতির অজুহাত তৈরি করে একটি নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী বাজারে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এর পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী ডা. এজাজুর রহমানের বাণিজ্যিক সংশ্লিষ্টতার অভিযোগও জোরালো হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ে তেলের এসব চালান দেশে না পৌঁছালে আগামী ডিসেম্বরে সারাদেশে চরম জ্বালানি সংকট তৈরির ঝুঁকি রয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত জ্বালানি সরবরাহে ব্যর্থতার কারণ, বিকল্প প্রক্রিয়ায় চুক্তি সম্পাদনের শর্ত এবং স্থানীয় এজেন্টদের ভূমিকা সুষ্ঠু তদন্তের আওতায় আনা জরুরি। চুক্তি ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানাসহ চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্ত করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরবরাহ সংকটের প্রেক্ষাপটে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে ডিজেল ও জেট ফুয়েল আমদানির প্রস্তাব নিয়ে ইতোমধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির অধীন ডিজেলে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ৯.৫০ ডলার এবং জেট ফুয়েলে ১০.১৫ ডলার নির্ধারিত থাকলেও উন্মুক্ত দরপত্রের নাম দিয়ে 'ভিটল এশিয়া'কে যথাক্রমে ১৬.৬৮ এবং ১৭.৮৮ ডলারে কার্যাদেশ দেওয়া হয়েছে। ভিটল এশিয়া পিটিই লিমিটেড ২ লাখ ৩০ হাজার টন ডিজেল এবং ৪০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায়, যেখানে দীর্ঘমেয়াদি চুক্তির চেয়ে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার মার্কিন ডলার অতিরিক্ত খরচ হচ্ছে। বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮২ কোটি টাকা।

এর আগে সেপ্টেম্বর মাসে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অতিরিক্ত প্রিমিয়ামের কারণে বিপিসির ৬ লাখ ৫ হাজার টন ডিজেল ও ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়নি। তবে পরবর্তীতে আরও বেশি প্রিমিয়ামে গোপন প্রক্রিয়ার মাধ্যমে উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়াকে কার্যাদেশ দেওয়ার ঘটনায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, বিপিসির নিবন্ধিত ১১টি সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ৬টিরই স্থানীয় এজেন্ট ডা. এজাজুর রহমানের মালিকানাধীন 'সেভেন মার্ক' ও 'ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেড'। চালানের ব্যর্থতা প্রকাশ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তার এজেন্সির নাম উঠে এসেছে। বিপিসি সূত্রে জানা যায়, ইউনিপেক সিঙ্গাপুরের চারটি, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াকের একটি, পেট্রোচায়নার একটি এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের একটি চালানসহ মোট ১১টি চালানে অপারগতা জানানো হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশের মধ্যে প্রায় ৭৮ শতাংশ বা ৪৩ লাখ টন তেল ডা. এজাজুর রহমান-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে গেছে। এমনকি ঢাকায় বিপিসির লিয়াঁজো অফিস কারওয়ান বাজারের বিটিএমসি ভবনের ১০ তলায় হলেও একই ভবনের ৮ তলায় ডা. এজাজুরের প্রতিষ্ঠানের অফিস অবস্থিত।

এ বিষয়ে বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম জানান, সরবরাহ প্রক্রিয়ায় কোনো ষড়যন্ত্রের সুযোগ তিনি দেখছেন না, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি জানান, নতুন সরবরাহকারী অন্তর্ভুক্ত করতে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে।

অন্যদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, জ্বালানি তেলের দরপত্র প্রক্রিয়ায় সুস্পষ্ট সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট। চুক্তিভঙ্গের ফলে রাষ্ট্রের যে আর্থিক ক্ষতি হচ্ছে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।