সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. মামুন অর রশিদ (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার কালিয়া বকরি গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মো. মামুন অর রশিদ কালিয়া বকরি গ্রামের বাসিন্দা মুরাদ আলীর ছেলে। তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে পরিচিত।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মামুন অর রশিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি পুরোনো মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।