৪র্থ স্ত্রী স্বামীর খোঁজে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসে জানলেন ৫ম স্ত্রীর সঙ্গে সংসার করছেন স্বামী!
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৪র্থ স্ত্রী স্বামীর খোঁজে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসে জানলেন ৫ম স্ত্রীর সঙ্গে সংসার করছেন স্বামী!
স্বামীর খোঁজে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসে চাঞ্চল্যকর তথ্যের মুখোমুখি হলেন এক নারী। ৪র্থ স্ত্রী জানতে পারলেন, তাঁর স্বামী ৫ম স্ত্রীকে নিয়ে প্রায় সাত মাস ধরে আলমডাঙ্গায় ভাড়া বাসায় সংসার করছেন। ওই নারী আবার তাঁর আপন খালুর ভাইয়ের স্ত্রী। বুধবার (১১ নভেম্বর) আলমডাঙ্গা পৌর এলাকার মডেল স্কুলপাড়ায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিমন বিশ্বাসের সঙ্গে কুষ্টিয়ার আলমপুর এলাকার রুজদার আলীর মেয়ে দোলন খাতুনের বিয়ে হয়। তাঁদের সংসারে আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, এর আগে তিন স্ত্রীকে তালাক দিয়ে দোলনকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেছিলেন রিমন।
দোলন খাতুনের অভিযোগ, কয়েক মাস আগে মেহেরপুরের গাংনী এলাকার আপন খালুর ভাইয়ের স্ত্রী মুনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রিমন। একপর্যায়ে তাঁরা গোপনে বিয়ে করেন। এরপর প্রায় সাত মাস আগে আলমডাঙ্গা পৌর এলাকার মডেল স্কুলপাড়ার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। রিমন আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় একটি কোম্পানিতে চাকরি করেন।
এদিকে, কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছেন দোলন। তাঁর অভিযোগ, তাঁর অসুস্থতার সুযোগ নিয়ে রিমন গোপনে মুনকে বিয়ে করে আলমডাঙ্গায় সংসার শুরু করেন। সাত দিন আগে চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন রিমন। এরপর স্বামীর খোঁজে বুধবার আলমডাঙ্গায় এসে তাঁর ভাড়া বাসার সন্ধান পান দোলন। সেখানে গিয়ে স্বামী রিমন ও মুনকে একসঙ্গে দেখতে পেয়ে তাঁদের মুখোমুখি হন। এ সময় দুজনের মধ্যে তীব্র কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে স্থানীয় লোকজন সেখানে জড়ো হতে থাকেন। তাঁদের সামনে দোলন নিজের সংসারজীবনের নানা ঘটনা তুলে ধরেন। পরিস্থিতি বুঝতে পেরে রিমন বিশ্বাস ভাড়া বাসা থেকে সটকে পড়েন।
স্থানীয় কয়েকজন জানান, কিছুদিন আগেও মুনের স্বামী তাঁকে নিতে ওই ভাড়া বাসায় এসেছিলেন। তখন মুন দাবি করেছিলেন, কয়েক মাস আগেই তাঁর স্বামী তাঁকে তালাক দিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে রিমন বিশ্বাস ও মুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
৪ মিনিট আগে
খোকসায় ফার্মেসিতে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারীরা
৭ ঘন্টা আগে
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত
৭ ঘন্টা আগে