লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু নিয়ে ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের প্রতিবাদ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ জানুয়ারী, ২০২৬ | ০৬:২৩ সকাল ২১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

ডাবলু হত্যা চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু নিয়ে ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের প্রতিবাদ

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আলোচিত লেখক পিনাকী ভট্টাচার্য তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত এই ঘটনার বিচার দাবি করছি।”


পিনাকী ভট্টাচার্য উল্লেখ করেন, নিহত ডাবলুর হার্টে আগে থেকেই রিং পরানো ছিল। এই দুর্বল শারীরিক অবস্থায় তিনি সেনাবাহিনীর ‘নির্যাতন’ সহ্য করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটকের পর সেনা হেফাজতে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর আইএসপিআর জানিয়েছে, আটকের পর ডাবলু অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সেনাক্যাম্পের কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।


তবে পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টের একটি বড় অংশজুড়ে ছিল বিএনপির রাজনৈতিক ভূমিকার সমালোচনা। তিনি অভিযোগ করেন, বিএনপি শুধুমাত্র নিজেদের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হলে সরব হয়, কিন্তু সাধারণ নাগরিকদের ওপর নির্যাতনের বিষয়ে তারা নিশ্চুপ থাকে।


পিনাকী তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, “এই মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন মির্জা ফখরুল। অথচ দুই দিন আগে জুলাই যোদ্ধা সুরভীকে সেনাবাহিনীর অভিযানে আটক করার প্রতিবাদে বিএনপির কোনো বিবৃতি দেখেছেন? পঞ্চগড়ে শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে সেনাবাহিনীর হামলার বিরুদ্ধে বিএনপির কোনো প্রতিবাদ দেখেছেন?”


বিএনপির এই আচরণকে ‘স্বার্থপর ও লোভী রাজনৈতিক শ্রেণি’র বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এরা শুধু নিজেদের নেতাকর্মীদের জন্য মর্সিয়া ক্রন্দন করে।” গত বছর কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সেই সময়েও তাঁরা প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু নাগরিক অধিকার রক্ষায় দলটির সার্বিক ভূমিকা প্রশ্নবিদ্ধ।


এদিকে চুয়াডাঙ্গায় এই মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


ফেসবুক পোস্ট: Facebook

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

২ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

২ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৪ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৪ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৪ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।