লগইন
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৬ | ০১:০১ দুপুর ১০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে থাকা আনোয়ার হোসেন ইংরেজ (৬০) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। আদালত পেনাল কোডের ৩২৪ ধারার এক মামলায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করলে গত ৩০ সেপ্টেম্বর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪০৭০/এ।

কারাগার ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, উচ্চ রক্তচাপ ও ইস্কেমিক হার্ট ডিজিজসহ নানা শারীরিক জটিলতায় ভোগায় আনোয়ার হোসেনকে গত ১৭ অক্টোবর কারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বুধবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা ও শারীরিক অস্থিরতা দেখা দিলে রাত ১১টা ২৮ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রেম (এসিএস), ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও উচ্চ রক্তচাপের কথা উল্লেখ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন বুধবার রাতে অসুস্থ বোধ করায় তাকে দ্রুত সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌনে এক ঘণ্টার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবীন ও চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিুরজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদির মৃত্যুর পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিধি অনুযায়ী স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৩ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩১ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।