লগইন
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ০৬:০০ সকাল ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর ঘটনা ও নৈরাজ্য এড়াতে কঠোর ও সতর্ক অবস্থান নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সংহিংসতা, হামলা ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় রাত ১০টার দিকে ছাত্রলীগের অপতৎপরতা রুখতে আবারও মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর, প্রধান ফটক এবং পার্শ্ববর্তী শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকা প্রদক্ষিণ করে।

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং রাতে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া গত ১৫ নভেম্বর ফ্যাসিবাদবিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন তারা। ওই রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউনও করা হয়।

ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় চত্বরের শান্ত পরিবেশ বিঘ্নিত করতে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে চক্রান্ত করা হচ্ছে। এমনকি অনলাইন বৈঠকের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনার পাশাপাশি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ফ্যাসিস্ট শক্তি ও ছাত্রলীগের যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য রুখে দিতে ছাত্রদল মাঠে সোচ্চার রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদী গোষ্ঠীর ঠাঁই হবে না এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদল অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

১ ঘন্টা আগে
ক্ষমতা হাতে নিয়েই তদন্তের প্রস্তুতি তুঙ্গে

ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

১ ঘন্টা আগে
ফাইনালের দৌড়ে বাংলাদেশ প্রায় ছিটকে, এগিয়ে কারা?

শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ

৩ ঘন্টা আগে
শীর্ষে মনরো, ৯২ নম্বরে শাহরুখ

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

৩ ঘন্টা আগে
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ইবি ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছাত্রদল

রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক

৫ ঘন্টা আগে
রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক

রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

৫ ঘন্টা আগে
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

দেশটা সবার

৬ ঘন্টা আগে
দেশটা সবার

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

৮ ঘন্টা আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

১০ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।