লগইন
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ১২:০১ দুপুর ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
কুষ্টিয়ায় সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন, আসবাবপত্র ভস্মীভূত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পুরোনো পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে এবং একটি ছাগল মারা গেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটিতে বর্তমানে পরিবারের কেউ স্থায়ীভাবে থাকতেন না, মূলত গবাদিপশু লালন-পালনের কাজে জায়গাটি ব্যবহৃত হতো।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দ পাওয়ার পর নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় ঘরে থাকা বেশিরভাগ গবাদিপশু উদ্ধার করা সম্ভব হলেও আগুনে আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং একটি ছাগলের মৃত্যু হয়।

এমপি নুসরাতের মা জোহরা খাতুন পাপিয়া জানান, গভীর রাতে হঠাৎ বিকট আওয়াজ শুনে তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান পুরো বাড়ি আগুনে জ্বলছে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ভেতরের সমস্ত মালামাল ছাই হয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুসরাতের বাবা ও বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম মাস্টার) অতীতে এই বাড়িটিতে থাকতেন। সম্প্রতি তিনি পাশের একটি নতুন বাড়ি নির্মাণ করে পরিবারসহ সেখানে বসবাস করছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

প্রসঙ্গতঃ নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর নির্বাচিত সংসদ সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তথ্য পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।