লগইন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫ ফার্মেসিকে জরিমানা : অর্ধলাখ টাকার ফিজিশিয়ান স্যাম্পুল উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ আগস্ট, ২০২৬ | ০৩:২২ দুপুর ৫৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫ ফার্মেসিকে জরিমানা : অর্ধলাখ টাকার ফিজিশিয়ান স্যাম্পুল উদ্ধার

আলমডাঙ্গায় অনুমোদনহীন ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রির বির”দ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি ফার্মেসির মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় অর্ধলাখ টাকা মূল্যের ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা শহরের হাইরোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের জেলা কার্যালয়ের পরিদর্শক ইকরামুল করিম।

অভিযানকালে প্রতিটি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স, অনুমোদিত ওষুধ বিক্রির বৈধতা, ফিজিশিয়ান স্যাম্পুল, বিক্রয় নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার খাতা যাচাই করা হয়। আইন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানে এ বিষয়ে অনিয়ম ধরা পড়ে।

অভিযানে ইয়াসিন ফার্মেসি থেকে কয়েক হাজার টাকা মূল্যের ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করা হয়। এ অপরাধে ফার্মেসির মালিক আলমগীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশের মাশকুরা ফার্মেসি থেকে ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করে মালিক মোশারফ হোসাইনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে লতা ফার্মেসির মালিক আহমেদ হাসীব রেজাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেডিসিন কর্ণার থেকে ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল ওহাবকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের শেষ পর্যায়ে মন ফার্মেসি থেকে বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পুল উদ্ধার করা হয়। এ অপরাধে ফার্মেসির মালিক হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে আনিছা ফার্মেসী থেকে কিছু ফিজিশিয়ান ওষুধ জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

অভিযান শেষে উদ্ধার করা বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আর বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পুল জব্দ করে নিয়ে যায় ওষুধ প্রশাসন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ওষুধের অবৈধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পুলের বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার খাতা তৈরী করতে হবে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।