আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলায় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, নিয়মিত প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের জ্ঞান ও আমলগত মান উন্নয়ন করতে হবে। একই সঙ্গে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সাধারণ মানুষের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী এবং উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার।
সভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।