লগইন
আলমডাঙ্গায় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ জুলাই, ২০২৬ | ০২:৫৯ দুপুর ৩২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

আলমডাঙ্গায় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ২৪ জুলাই শুক্রবার বিকাল ৫টায় রথতলা শ্রী শ্রী দুর্গামন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত ১৬ জুলাই দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়েছিল। ধর্মীয় এ আয়োজনে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।

শুক্রবার সকাল থেকে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত অর্থ বিশ্ব আর নাথ অর্থ ঈশ্বর অর্থাৎ জগন্নাথ হলেন জগতের ঈশ্বর। তাঁর কৃপা লাভ করলে মানুষের মুক্তি ঘটে এবং জীবরূপে পুনর্জন্ম নিতে হয় না এমন বিশ্বাস থেকেই রথে জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রার আয়োজন করা হয়।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা, রথযাত্রা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত ও ডা. অমল কুমার বিশ্বাস, রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ, সাংগঠনিক সম্পাদক পলাশ আচার্য, কোষাধ্যক্ষ অশ্বিনী পরামানিক এবং বাংলাদেশ পূজা ফান্ডের উপজেলা সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, রবি বিশ্বাস, কমিটির সদস্য জয় বিশ্বাস, পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসীম সাহা, মদন সাহা, অমিত কুমার ভৌতিকা, বিদ্যুৎ কুমার সাহা, বাপ্পি সাহা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগরওয়ালা, সুশান্ত রায়, প্রহিত বরুন পান্ডে, সনো, অনুপ ঘোষসহ আলমডাঙ্গার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ রথযাত্রা মহোৎসব সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

২৭ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।