লগইন
আলমডাঙ্গায় স্বামীর উপর অভিমান করে ৩ বছরের শিশু কন্যাকে রেখে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া নামের এক গৃহবধুর আত্মহনন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ আগস্ট, ২০২৬ | ০৭:০১ বিকাল ৪৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় স্বামীর উপর অভিমান করে ৩ বছরের শিশু কন্যাকে রেখে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া নামের এক গৃহবধুর আত্মহনন

আলমডাঙ্গায় স্বামীর উপর অভিমান করে ৩ বছরের শিশু কন্যাকে রেখে গলায় ফাঁস দিয়ে সুরাইয়া নামের এক গৃহবধু আত্মহনন করেছে। ১৫ আগস্ট শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌর বাস টার্মিনালপাড়ার পল্লি বিদ্যুৎ অফিসের ৩য় তলায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন ঘর খুলতে না পেরে হ্যামার দিয়ে ভেঙ্গে তাকে উদ্ধার করে। স্থায়ী ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।

জানাগেছে, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল পাড়ার পল্লি বিদ্যুৎ অফিস ভবনের মালিক মুনসুর আলীর ছেলে রেজা পারিবারিকভাবে কয়েক বছর আগে কুষ্টিয়া শহরের বাড়াদি মঙ্গলবাড়িয়ার চাদ আলীর মেয়ের সাথে সুরাইয়া খাতুনের সাথে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসারে জন্ম নেয় ফুটফুটে এক রাজকণ্যা। মেয়েটির বয়স মাত্র ৩ বছর। রেজার মা মারা গেছে। পিতা মুনসুর আলী প্যারালাইস রোগী। পাশের ঘরে শুয়ে আছে। শনিবার দুপুরে পর সুরাইয়া খাতুন মেয়েকে স্বামীর নিকট রেখে ঘরে প্রবেশ করে সিটকেনি লাগিয়ে দেন। সাড়ে ৪ টার দিকে রেজা মেয়েক নিয়ে এসে সুরাইয়াকে ডাকতে থাকে । সুরাইয়া কোন সারাশব্দ না করলে দরজা ভাঙ্গার চেষ্টা করে। পরে পাশের একটি দোকান থেকে বড় হাতুড়ি নিয়ে এসে স্বজোরে আঘাত করলে দরজা খুলে যায়। দরজা খুলতেই দেখতে পায় সুরাইয়া ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তাকে দ্রুত নামিয়ে স্থায়ী ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার বানী ইসরাঈল জানান, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালপাড়ার এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত গৃহবধুর পিতা ও স্বামীর পরিবারের কোন অভিযান না থাকায় এবং বিনা ময়না তদন্তে দাফনের আবেদন করায় মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৫ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৫ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।