লগইন
আলমডাঙ্গায় শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ স্টাফ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং একজন উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অক্টোবর ২০২৬ মাসের জন্য নির্বাচিতদের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রে দক্ষতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা এবং জনসেবায় আরও বেশি আন্তরিক ও পেশাগতভাবে দক্ষ হতে অনুপ্রাণিত করা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, “সরকারি দপ্তরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের কর্মীর দায়িত্বশীল ভূমিকা জনসেবার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ভালো কাজের স্বীকৃতি কর্মীদের আরও উৎসাহিত করে এবং অন্যদেরও অনুকরণীয় কাজ করতে অনুপ্রাণিত করে।” তিনি আরও যোগ করেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অক্টোবর ২০২৬ মাসে সম্মাননাপ্রাপ্তরা হলেন: শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কালিদাসপুর ইউনিয়ন ভূমি অফিসের মোহাম্মদ মিনারুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাক; শ্রেষ্ঠ স্টাফ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক শৈলেন্দ্রনাথ; শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে খাসকররা ইউনিয়ন পরিষদের প্রদীপ কুমার দাস এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে চিতলা ইউনিয়ন পরিষদের আক্তারুল হক।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগকে সরকারি সেবার মানোন্নয়ন, কর্মক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৬ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।