আলমডাঙ্গায় শহিদুল কাউনাইন টিলুর পৌর নির্বাচনী পথসভা: উন্নয়নের প্রতিশ্রুতি
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় শহিদুল কাউনাইন টিলুর পৌর নির্বাচনী পথসভা: উন্নয়নের প্রতিশ্রুতি
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শহিদুল কাউনাইন টিলুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পৌর এলাকার গোবিন্দপুর তমালতলা এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় শহিদুল কাউনাইন টিলু বলেন, আপনারা জানেন, আলমডাঙ্গা একটি প্রথম শ্রেণির পৌরসভা। এ পৌরসভায় প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব আসে। শুধু হাট থেকেই কয়েক কোটি টাকা রাজস্ব আদায় হয়। এই অর্থ সঠিকভাবে কাজে লাগাতে পারলে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করা সম্ভব।
তিনি বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। আপনার নিজের এলাকার দিকে তাকালেই বুঝতে পারবেন, কী ধরনের উন্নয়ন হয়েছে আর কী হয়নি। উন্নয়নের নামে শুধু কথা নয়, বাস্তবে কাজ করতে হবে।
মেয়র প্রার্থী টিলু আরও বলেন, আমার কোনো টাকা-পয়সার প্রয়োজন নেই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। আগামী পৌরসভা নির্বাচনে আপনারা যদি আমাকে মেয়র নির্বাচিত করেন, তাহলে গোবিন্দপুর গ্রামকে একটি আধুনিক টাউন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করব। নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং পৌরসভার রাজস্বের সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আসন্ন নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, বিএনপি নেতা মঈন উদ্দিন, আব্দুল মজিদ, মনিয়ার ডাক্তার, নজরুল, রাহাত, শওকত, ঠান্ডু, জাকির, সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কায়সুল কাউনাইন রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল হাসান সানি, সাহাবুল, লিটন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদ, গনতন্ত্র রিষদের পৌর সভাপতি শামিম রেজা সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।