লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় শীতার্ত মানুষের পাশে ‘আমরা আলমডাঙ্গার সন্তান’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জানুয়ারী, ২০২৬ | ০৯:০৭ সকাল ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

শীতবস্ত্র বিতরণ আলমডাঙ্গায় শীতার্ত মানুষের পাশে ‘আমরা আলমডাঙ্গার সন্তান’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আমরা আলমডাঙ্গার সন্তান’। অরাজনৈতিক ও অলাভজনক এই সংগঠনের পক্ষ থেকে উপজেলার ২৫০ জন শীতার্ত মানুষের জন্য কম্বল প্রদান করা হয়েছে।


আজ শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসব কম্বল হস্তান্তর করা হয়। তীব্র শীতের এই মৌসুমে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত দুস্থদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি।


সংগঠনটির অন্যতম সংগঠক ও গ্রুপ কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল মামুন (সোহেল) মুঠোফোনে বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহে আলমডাঙ্গার নিম্নআয়ের মানুষ ও শ্রমিকেরা বেশ কষ্টে দিন কাটাচ্ছেন। তাঁদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের লক্ষ্য আলমডাঙ্গার মানুষের পাশে থাকা এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’


এ সময় তিনি এই উদ্যোগ বাস্তবায়নে দেশ ও প্রবাসে থাকা সংগঠনের যেসব সদস্য ও শুভাকাঙ্ক্ষী আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সংগঠনটির সদস্যরা জানান, ‘আমরা আলমডাঙ্গার সন্তান’ প্ল্যাটফর্মটি মূলত এলাকার সামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। কম্বল বিতরণের পাশাপাশি ভবিষ্যতে আলমডাঙ্গার মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হস্তান্তরের পর এসব কম্বল আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।