লগইন
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ অক্টোবর, ২০২৬ | ০৪:২২ দুপুর ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর সন্ধ্যায় তিনি আলমডাঙ্গা পৌর এলাকার রথতলা ও কলেজপাড়ার দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, এই দেশটি সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ। সবার আগে বাংলাদেশ, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবেন এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেবেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সব সময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহাবুল মাস্টার, বিএনপি নেতা আলমগীর হোসেন লালন, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, রথতলা পূজা মন্দিরের সভাপতি বিদ্যুৎ সাহা, সাধারন সম্পাদক অসীম কুমার সাহা, কলেজপাড়া মন্দিরের সভাপতি পরিমল কুমার ঘোষ কালুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৬ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৬ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।