লগইন
আলমডাঙ্গায় পু‌লি‌শের অ‌ভিযা‌নে ট্যাপেন্টাডলসহ ২ জন, মামলার আসামি ১ ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:১১ বিকাল ৩৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পু‌লি‌শের অ‌ভিযা‌নে ট্যাপেন্টাডলসহ ২ জন, মামলার আসামি ১ ও পরোয়ানাভুক্ত ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও গ্রেফতারি পরোয়ানা তামিলের পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ (লালব্রিজ) গ্রামের ফারুকের ছেলে শামিম (২৭), একই গ্রামের বাবলু শেখের ছেলে বিপ্লব হোসেন (২৬), ডম্বলপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এরশাদ আলী (৪২), কেদারনগর গ্রামের সোবহান ফরাজীর ছেলে আব্দুল হালিম (৪৩), পাইকপাড়া (মোল্লাপাড়া) গ্রামের আব্দুল লতিফের মেয়ে রোকসানা আক্তার এবং কালিদাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে টুটুল (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশ রাধিকাগঞ্জ গ্রামের বাবুল শেখের বাড়ির পাশের রেললাইনে অভিযান চালিয়ে শামিম ও বিপ্লবকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০০ টাকা।

অপর এক অভিযানে ডম্বলপুর গ্রামের এরশাদ আলীকে আলমডাঙ্গা থানার ৩ নম্বর মামলার (৩ মে ২০২৬) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও রয়েছে।

এদিকে আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল হালিম, রোকসানা আক্তার ও টুটুলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, শামিম ও বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আব্দুল হালিম ও রোকসানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরশাদ আলী ও টুটুলকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৩ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।