আলমডাঙ্গায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আলমডাঙ্গায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে আলমডাঙ্গা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, উপজেলা ওলামা দলের আহবায়ক কাজী মোহাম্মদ আবুল হাসনাত শাফি, উপজেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, যুবদল নেতা আলমগীর হোসেন, সালাম, শামীম, বাবুল, উজ্জ্বলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল ও ছাত্রদলের নেতাকর্মিরা।