আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজানোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানালেন আত্মগোপনের রহস্য
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজানোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানালেন আত্মগোপনের রহস্য
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাঞ্চল্য সৃষ্টি করা বিক্রয় প্রতিনিধি ফারুক হোসেন নিখোঁজের ঘটনায় অবশেষে নাটকীয় মোড় এসেছে। বহুল আলোচিত এই ঘটনায় জানা গেছে, তিনি অপহৃত হননি; বরং পরিকল্পিতভাবে আত্মগোপনে ছিলেন।
গত ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ রাতে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি শেষে ১ লাখ ৩৭ হাজার টাকা সহ নিখোঁজ হন একটি ক্রোকারিজ দোকানের বিক্রয় প্রতিনিধি ফারুক হোসেন।
ঘটনাস্থলে তার ব্যবহৃত ভ্যান, জ্যাকেট এবং টাকার খালি ব্যাগ উদ্ধার হওয়ায় শুরু থেকেই অপহরণ বা ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়।
ঘটনার পর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে শুরু থেকেই বিভিন্ন মহল, এমনকি তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকেও আত্মগোপনের সন্দেহ প্রকাশ করা হয়। যদিও পরিবারের পক্ষ থেকে বারবার সেই ধারণা নাকচ করা হয়েছিল।
অবশেষে ঘটনার ৩০ দিন পর সত্য সামনে আসে। ফারুক হোসেন নিজেই ২০ মার্চ শুক্রবার আলমডাঙ্গা থানায় হাজির হয়ে জানান, তিনি অপহরণের শিকার হননি।
এনজিওসহ বিভিন্ন ব্যক্তির কাছে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে যান। এই সময় তিনি খুলনা রেলস্টেশন এলাকায় অবস্থান করে কাজ করেন বলেও জানান। পরে গতরাতে তিনি নীরবে বাড়ি ফিরে আসেন।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি মিথ্যা ঘটনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, আইনশৃঙ্খলা বাহিনীর মূল্যবান সময় নষ্ট করা এবং এলাকায় অযথা আতঙ্ক ছড়ানো—এসব গুরুতর অপরাধ হিসেবে দেখছেন সচেতন মহল।
স্থানীয়রা বলছেন, এমন সাজানো নাটকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।
সচেতন মহলের দাবি, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে মিথ্যা নাটক সাজিয়ে সহানুভূতি আদায়ের প্রবণতা বিপজ্জনকভাবে বাড়বে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে