লগইন
আলমডাঙ্গায় ঐতিহ্যবাহী কামেল সাধক পাগলা ছিলাফতের স্মরণে ৫৫ তম দোয়া মাহফিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ অক্টোবর, ২০২৬ | ০২:৪৫ দুপুর ১৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ঐতিহ্যবাহী কামেল সাধক পাগলা ছিলাফতের স্মরণে ৫৫ তম দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাফপ্যান্ট পরা, হাতে ছোট্ট একটি লাঠি—গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াতেন তিনি। মানুষকে খুব একটা কাছে ঘেঁষতে দিতেন না। কখনো গালমন্দ করে তাড়িয়ে দিতেন। অথচ সেই বিচিত্র জীবনযাপনের মানুষটিকেই এলাকার অনেকে মানতেন আধ্যাত্মিক সাধক হিসেবে। লোকমুখে প্রচলিত নানা অলৌকিক কাহিনি তাঁকে ঘিরে তৈরি করেছে রহস্যের বলয়। সেই পাগলা ছিলাফতের রুহের মাগফিরাত কামনায় আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ৫৫তম দোয়া মাহফিল।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা আলমডাঙ্গার দারুস সালাম ঈদগাহ ময়দানে দোয়া এন্তেজামিয়া কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের ধারাবাহিকতায় এবারও মাহফিলকে ঘিরে আলমডাঙ্গা শহর ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়। শুক্রবার সকাল থেকেই দারুস সালাম ঈদগাহ ময়দানে শুরু হয় রান্নার আয়োজন। মাহফিলে আগত মুসল্লিদের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে খাবার বিতরণের জন্য কয়েক হাজার মানুষের খাবার প্রস্তুত করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ আয়োজন।

বাদ জুমা মাহফিলে আলোচনা করেন ক্বারী মাওলানা আবুল বাশার ও মাওলানা আব্দুল হান্নান। পরে পাগলা ছিলাফতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল কাদের।

দোয়া মাহফিলে দোয়া এন্তেজামিয়া কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মেহেদী হাসান বাবুসহ কয়েক শতাধিক মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের মর্মান্তিক স্মৃতি

পাগলা ছিলাফতকে ঘিরে স্থানীয় মানুষের স্মৃতিতে রয়েছে নানা গল্প ও কিংবদন্তি। তাঁর অলৌকিক ক্ষমতা নিয়ে এলাকায় প্রচলিত কাহিনিগুলোর সত্যতা যাচাই করা না গেলেও, তাঁকে ঘিরে মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার কথা লোকমুখে ফিরে ফিরে আসে।

স্থানীয়ভাবে প্রচলিত বর্ণনা অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা তাঁকে গুলি করে হত্যা করে। তাঁর মৃত্যুকে ঘিরেও এলাকায় নানা কাহিনি প্রচলিত রয়েছে। সময়ের পরিক্রমায় সেই বিচিত্র জীবন, রহস্যময় ব্যক্তিত্ব ও মর্মান্তিক পরিণতিকে ঘিরে পাগলা ছিলাফত স্থানীয় জনস্মৃতির অংশ হয়ে আছেন। আর তাঁর রুহের মাগফিরাত কামনায় প্রতিবছরের দোয়া মাহফিল হয়ে উঠেছে সেই স্মৃতিকে ধরে রাখার একটি ধারাবাহিক আয়োজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।