লগইন
আলমডাঙ্গায় নিজ ব্রয়লার মুরগী ফার্ম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রাজাবুল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ আগস্ট, ২০২৬ | ০৫:৫৫ বিকাল ৪৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নিজ ব্রয়লার মুরগী ফার্ম থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রাজাবুল

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রাম থেকে রাজাবুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। র‌বিবার দিনগত রাতে (১০ আগস্ট) নিজ ব্রয়লার মুরগির ফার্ম থেকে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিখোঁজ রাজাবুল ইসলাম ওসমানপুর গ্রামের আইনাল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে রাজাবুল ইসলাম বাড়ির পাশেই নিজের ব্রয়লার মুরগির ফার্মে পাহারা দেওয়ার জন্য অবস্থান করছিলেন। রাত আনুমানিক ২টা ৩৩ মিনিটের দিকে তিনি স্ত্রীকে মেসেঞ্জারে একটি বার্তা পাঠান। সেখানে দ্রুত মেজো ভাইকে সঙ্গে নিয়ে ফার্মে আসতে এবং আশপাশে কেউ আছে কি না তা দেখতে বলেন। একই সঙ্গে তিনি লিখেন, তার ভয় করছে এবং চারপাশে লোকজনের ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে।

তবে গভীর রাতে ঘুমিয়ে থাকায় তার স্ত্রী ওই সময় মেসেজটি দেখতে পাননি। ভোরে ঘুম থেকে উঠে মেসেজগুলো দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্যরা ফার্মে গিয়ে রাজাবুলকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় ফার্মের ভেতর থেকে রাজাবুলের মোবাইল ফোন ও পরনের জামাকাপড় পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানসহ সম্ভাব্য এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

এদিকে, রাজাবুলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা প্রথমে ওসমানপুর পুলিশ ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করেন। সেখানে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে পরে আলমডাঙ্গা থানায় গিয়ে বিষয়টি জানান বলে পরিবার সূত্রে জানা গেছে।

রাতের আঁধারে ফার্ম থেকে রাজাবুলের এভাবে নিখোঁজ হওয়া এবং সেখানে তার মোবাইল ও পরনের পোশাক পড়ে থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত রাজাবুলকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এবিষ‌য়ে আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ বানী ইসরাঈল নিখোজ হওয়ার ঘটনাে সত‌্যতা স্বীকার ক‌রেন। তি‌নি আরও জানান এবিষ‌য়ে থানা পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে। তা‌কে উদ্ধ‌ারের জন‌্য পু‌লি‌শের একা‌ধিক টিম কাজ কর‌ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।