লগইন
আলমডাঙ্গায় নাশকতা ও বিস্ফোরক এবং মাদক মামলার ৪ আসামী গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০৬:৫২ বিকাল ২৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নাশকতা ও বিস্ফোরক এবং মাদক মামলার ৪ আসামী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনের পৃথক মামলায় তিনজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। জামজামি পুলিশ ক্যাম্পের এসআই ফিরোজ আলী ও পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি পাইকপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৩) এবং ভদুয়া মৃধাপাড়া গ্রামের নজরুল ইসলাম ভেজার ছেলে টুটুল আলীকে (২৬) গ্রেফতার করা হয়।

নাজিম উদ্দিন ১৩ নম্বর কালিদাসপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং টুটুল আলী ১০ নম্বর জামজামি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় চলতি বছরের ৩ মে দায়ের করা একটি মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে।

এদিকে, এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে নওদা দুর্গাপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আইনাল (৪৭) মেম্বারকে গ্রেফতার করা হয়। তিনি ৩ নম্বর কুমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। ২০২৪ সালের ১০ নভেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারাও রয়েছে।

অন্যদিকে, এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের অপর অভিযানে কামালপুর গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল হককে (৩৭) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্ত প্রাপ্ত আসামী।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বুধবার (১৪ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।