লগইন
আলমডাঙ্গায় নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বাদল গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ০৫:০২ বিকাল ২১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বাদল গ্রেফতার

আলমডাঙ্গায় নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বাদলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাহিদুল ইসলাম বাদল (৬১) আলমডাঙ্গা উপজেলার টাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি ১৫ নম্বর আইলহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসসহ তার লোকজন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় গাড়ি ভাঙচুরসহ নাশকতার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ৩ মে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে জাহিদুল ইসলাম বাদলকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করে পুলিশ। পরে সোমবার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মামলায় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি, অভিন্ন উদ্দেশ্য সাধনে বেআইনিভাবে আটক করে হত্যার উদ্দেশ্যে মারপিট, সাধারণ ও গুরুতর জখম, অগ্নিসংযোগ ও ভাঙচুর, হুকুম প্রদান, ভয়ভীতি প্রদর্শন, ককটেল হেফাজতে রাখা, বিস্ফোরণ ঘটানো ও সহায়তাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।