আলমডাঙ্গায় মাদকসহ গ্রেফতার যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকসহ গ্রেফতার যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। ১ আগস্ট শনিবার দিনগত রাতে তাকে গাঁজাসহ গ্রেফতার করা করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত ১ আগস্ট শনিবার দিনগত রাতে আলমডাঙ্গা থানার এসআই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হাউসপুর টু সাদাব্রিজ রোডে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানকালে উপজেলার চরপাড়া গ্রামের মৃত হাকিম আলীর ছেলে জিয়ারুল ইসলামকে(২৩) গাঁজাসহ গ্রেফতার করে। পরে তার নিকট থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে আসামী থানা নিয়ে আসে।
রবিবার ২ আগস্ট গ্রেফতারকৃত যুবককে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত আদালত হাজির করা হলে উক্ত অপরাধে ছয় মাসের বিনাসশ্রম কারাদণ্ড ৫শ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।