লগইন
আলমডাঙ্গায় মাদক মামলা ও গ্রেফতা‌রী প‌রোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ জুলাই, ২০২৬ | ০৩:৪৮ দুপুর ৩৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক মামলা ও গ্রেফতা‌রী প‌রোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১৩ জনকে গ্রেফতার করেছে। ২৮ জুলাই মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। বেশ কয়েক জনের নিকট থেকে মাদক দ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, আলমডাঙ্গা থানার পাঁচকমলাপুর ক্যাম্প ইনচার্জ এসআই ইমরান হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে খাদিমপুর গ্রামের বানাতখাল মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানকালে উপজেলার গড়গড়ি গ্রামের ফয়সাল আলীর ছেলে শুভ আলী খাঁন(২১) ও মেহেরপুর জেলার রাজনগর গ্রামের সেলিম আলীর ছেলে রাসেল রানা(৩০) এবং একই গ্রামের আলাউদ্দিনের ছেলে অন্তর আলীকে(২৩) ৮ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। রাতেই উদ্ধারকৃত আলামতের জব্দতালিকা করে তাদের থানায় নিয়ে আসে।

এদিকে, একই রাতে আলমডাঙ্গা থানার এসআই শাহরিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের কলকেসহ পৌর এলাকার মিয়াপাড়া থেকে গোবিন্দপুর হরিতলার কার্তিক সাধুখাঁর ছেলে শুভংকর সাধুখাঁকে(২১) গ্রেফতার করে।

অপরদিকে, মুন্সিগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে জেহালা মিলপাড়ার মোহন চৌধুরীর ছেলে রাসেল চৌধুরীকে(২৯) তার বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে।

এদিকে, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নান্দবার গ্রামের আলিম মিয়ার ছেলে হাবিবুর রহমানকে(৩৩) গ্রেফতার করে।

অন্যদিকে, রাতে আসমানখালী ক্যাম্প পুলিশের এসআই আব্দুস সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের গোলাম খানের ছেলে হাসান আলী(৩৭) ও মুন্সিগঞ্জ ষ্টেশনপাড়ার আনছার আলীর ছেলে শান্তকে(৩৩) গ্রেফতার করে। আলমডাঙ্গা থানার পিএসআই কুশল প্রসাদ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তেদ প্রাপ্ত আসামী জেহালা অঘরনাথপাড়ার মিজানুর রহমানের ছেলে মুজিবুর রহমান ওরফে লাল মিয়া(৩২) ও জালাল উদ্দিনের ছেলে সজল হোসেনকে(৩০) গ্রেফতার করে।

অন্যদিকে আলমডাঙ্গা পৌর শহরে আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ড সঙ্গীয় অভিযান চালিয়ে পুরাতন বাস স্টান্ড একাত্তর মোড় থেকে গভীর রাতে সন্দেহ ভাজন ভাবে চলাফেরা করা অপরাধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় উপজেলার হারদী ইউনিয়নের গোপালদিয়াগ গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে শহিদুল ইসলামকে(৩২) গ্রেফতার করে। এছাড়াও সিআর৭০৩/২৫ সংক্রান্তে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নান্দবার গ্রামের নাসির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম(৬০) ও রিন্টুকে(৩৫) গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শুভ আলী খাঁন, রাসেল রানা, অন্তর আলী, শুভংকর সাধুখাঁ, রাসেল চৌধুরী ও হাবিবুর রহমানকে সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।