লগইন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ এপ্রিল, ২০২৬ | ০২:২৪ দুপুর ৫২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

আলমডাঙ্গায় পুলিশের জোরালো মাদকবিরোধী অভিযানে আবারও মাদক কারবারিদের সক্রিয় তৎপরতার প্রমাণ মিলেছে। বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, একটি প্রাইভেটকার জব্দ এবং ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা জেলায় মাদক ও চোরাচালানবিরোধী কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে মুন্সিগঞ্জ বাজারের রেলগেট সংলগ্ন এলাকায় একটি ফলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ আলী (২২), একই গ্রামের মাদ্রাসা পাড়ার আব্দুল লতিফের ছেলে জীবন আলী (২১) এবং গোবিন্দপুর মাঠপাড়ার রজব আলীর ছেলে শামীম হোসেন (৩৩)।


পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ বাজার এলাকাকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে গোপনে মাদক সরবরাহ করে আসছিল। পুলিশের এ অভিযানে সেই চক্রের একটি অংশ ধরা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১/৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


পুলিশের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই মাদক, সেখানেই অভিযান চলবে।


এদিকে এলাকাবাসীর দাবি, মাদক নির্মূলে এমন ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হোক, যাতে তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।