আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর মুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ছত্রপাড়ায় ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সংঘর্ষের খবর শুনে নাজিম উদ্দিন কাজি (৭০) নামে এক বৃদ্ধ স্ট্রোকে মারা গেছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছাত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন।
নিহত শিমুল হোসেন কাজি ছাত্রপাড়া গ্রামের লাবু হোসেনের ছেলে। অপরদিকে মারা যাওয়া নাজিম উদ্দিন কাজি একই গ্রামের মৃত ইংরেজ আলী কাজির ছেলে এবং নিহত শিমুলের দাদা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় অবস্থানকালে কয়েকদিন আগে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে তার সঙ্গে স্থানীয় জামায়াত-সমর্থিত কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। ঈদের দুই দিন আগে হৃদয় বাড়িতে ফিরলে উত্তেজনা আরও বাড়ে।
ঈদের দিন শনিবার দুপুরে হৃদয় ও সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হৃদয় ও তার চাচা বজলু আহত হন। পরে পাল্টা হামলায় আব্দুল্লাহর মা আলিয়া বেগম, জামায়াত কর্মী তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় উভয় পক্ষের হামলায় দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরবর্তীতে এই সংঘর্ষ গ্রামে পূর্ব শত্রুতার জেরধরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। বিএনপির হান্নান-কুবির গ্রুপ এবং লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে কুবির ও শিমুল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিমুলের মৃত্যু হয়।
এদিকে সংঘর্ষের খবর শুনে নাজিম উদ্দিন কাজি লাঠির সহায়তায় বাইরে বের হওয়ার সময় পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
বিস্তারিত আসছে......................................
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজানোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানালেন আত্মগোপনের রহস্য
৪ দিন আগে