লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৯:২৫ রাত ৯৪ বার পঠিত
ফন্ট সাইজ:

অপরাধ চুয়াডাঙ্গা
মাদক আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

আলমডাঙ্গার রেল স্টেশনপাড়া-যেখানে দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল।

সেই মাদকের দুর্গে এবার কঠোরভাবে হানা দিয়েছে উপজেলা প্রশাসন। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একাধিক মাদক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাগী মিনি ও ডামোশ গ্রামের মহাবুলকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্টেশনপাড়া ও ডামোশ গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী।


গোপন তথ্যের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী আলমডাঙ্গা থানার এসআই সোহাগকে সাথে নিয়ে আলমডাঙ্গা রেল স্টেশনপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনি খাতুনকে আটক করে। তার নিকট থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনি’কে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


উল্লেখ্য, এর আগেও একই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে মিনি’র মেয়ে মাদক ব্যবসায়ী আলোমতিকে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছিল। এতে স্পষ্ট হয়, এই পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিষ ছড়িয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।


অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শাহ জালাল খাঁন পৃথক অভিযান পরিচালনা করে ডামোশ গ্রামের মহাবুলকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। ভ্রাম্যমাণ আদালত মহাবুলকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩শ টাকা জরিমানা প্রদান করেছেন।


অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী কঠোর ভাষায় বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। যারা মাদক ব্যবসা করে তারা দেশের শত্রু, যুবসমাজ ধ্বংসের প্রধান কারিগর। আলমডাঙ্গাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান আরও কঠোরভাবে চলবে।


মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায় জড়িত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শাহ জালাল খাঁন, আলমডাঙ্গা থানার এসআই সোহাগসহ সঙ্গীয় ফোর্স।


আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৫ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৫ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।