লগইন
আলমডাঙ্গায় চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন পে‌টে বাঁশ ঢু‌কে ভু‌ড়ি বে‌রি‌য়ে আহত কা‌র্তিক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১২ বিকাল ৬৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন পে‌টে বাঁশ ঢু‌কে ভু‌ড়ি বে‌রি‌য়ে আহত কা‌র্তিক

আলমডাঙ্গায় বাঁশবোঝাই আলমসাধু পেছনে চলে আসায় বাঁশের আঘাতে গুরুতর আহত কার্তিক আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রোয়াকুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কার্তিক আলী আলমডাঙ্গার পশুহাট রাধিকাগঞ্জ এলাকার ফজলুর রহমানের ছেলে। তাঁর গ্রামের বাড়ি মিরপুর উপজেলার মালিহদ গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে আলমডাঙ্গায় বসবাস করছিলেন এবং মৌসুমি ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে কার্তিক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রোয়াকুলি রেলগেটে যান। এ সময় তিনি একটি বাঁশবোঝাই আলমসাধুর পেছনে রেলগেট পার হচ্ছিলেন। রেলগেট পার হওয়ার সময় আলমসাধুটি সামনে যেতে না পেরে পেছনে চলে আসে। তখন বোঝাই করা বাঁশের একটি অংশ কার্তিকের পেটে এবং আরেকটি পায়ে ঢুকে যায়। এতে তাঁর পেটের গুরুতর জখম হয়ে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কাপড় দিয়ে পেট ও পা বেঁধে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

কার্তিক আলীর মৃত্যুর সংবাদে আলমডাঙ্গা ও তাঁর গ্রামের বাড়ি মালিহদ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি এক ছেলে ইমন ও এক মেয়ে জেসমিন রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব মালিহদ গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।