আলমডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলায় সন্দেহভাজন ৩ আসামিসহ গ্রেফতার ৫
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিস্ফোরক আইনের মামলায় সন্দেহভাজন ৩ আসামিসহ গ্রেফতার ৫
আলমডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সন্দেহভাজন ৩ আসামিসহ ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত আলমডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের আশরাফুল রহমানের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের ভাংবাড়িয়া ইউনিয়নের সভাপতি আশিক আহম্মেদ কলিন্স (৩২), গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মি সবুজ (২২) এবং ডাউকি গ্রামের জন্টু মালিতার ছেলে রবিন রুবেল (২৬)। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু (২৪) ও মাজহাদ গ্রামের বানাত আলীর স্ত্রী বিলকিস খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার মামলা নং-৩, তারিখ ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দের মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
এদিকে এএসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু (২৪) ও মাজহাদ গ্রামের বানাত আলীর স্ত্রী বিলকিস খাতুনকে গ্রেফতার করে নিয়ে আসে।
পুলিশ জানায়, গ্রেফতার ৫জনকে সংশ্লিষ্ট মামলার আদালতে পাঠানো হয়েছে।