আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গলায় ফাঁস লেগে ১২ বছরের শিশুর মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গলায় ফাঁস লেগে ১২ বছরের শিশুর মৃত্যু
আলমডাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রহিম (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ওই গ্রামের মো. মিলন মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আব্দুর রহিম তাদের বসতঘরের ভেতরে পাটের তৈরি ছিকে নিয়ে খেলছিল। এ সময় পাশে থাকা একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তার শরীরে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। এ সময় পাটের তৈরি ছিকের সঙ্গে গলায় ফাঁস লেগে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
১২ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুতে এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।