লগইন
আলমডাঙ্গায় আমনের মাঠে সেচযন্ত্র চোরের থাবায় বিপন্ন কৃষকের স্বপ্ন: পুলিশের অভিযান জোরদারের দাবি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ জুলাই, ২০২৬ | ০১:৪৭ দুপুর ৩৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আমনের মাঠে সেচযন্ত্র চোরের থাবায় বিপন্ন কৃষকের স্বপ্ন: পুলিশের অভিযান জোরদারের দাবি

ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। হারদীর চারাবেড়ে মাঠে একে একে জড়ো হচ্ছিলেন কৃষকেরা। কারও হাতে কোদাল, কারও সেচপাম্প চালুর প্রস্তুতি কেউ বা আমন ধান রোপণের। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই নেমে আসে স্তব্ধতা। বৈদ্যুতিক সেচপাম্পের কেবি নেই। পড়ে আছে শুধু ছিন্ন খোলস। রাতের অন্ধকারে কেউ যেন খুলে নিয়ে গেছে শুধু একটি নয়, চার চারটি বৈদেশিক সেচযন্ত্রের কেবি।এ কেবল কেবি নয়, একটি মৌসুমের ফসলিল আবাহনের স্বপ্ন।

এক রাতেই হারদীর চারাবেড়ে মাঠ থেকে ইদের আলী, তানজেল, মান্নান ও আক্তারের চারটি বৈদ্যুতিক সেচপাম্পের কেবি চুরি হয়েছে। ঘটনাটি চারজন কৃষকের ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়। একটি সেচপাম্পের আওতায় বহু কৃষকের জমিতে সেচ দেওয়া হয়। ফলে চারটি সেচযন্ত্র অচল হয়ে যাওয়ার অর্থ, পুরো এলাকার আমন আবাদ হুমকির মুখে পড়া।

কৃষক পরিতোষ সাহা বলেন, “সকালে মাঠে গিয়ে দেখি কেবির খোলস পড়ে আছে, কিন্তু কেবি নেই। একই রাতে চারজনের কেবি চুরি হয়েছে। এমন ঘটনা আগে কখনও দেখিনি।”

ক্ষতিগ্রস্ত কৃষক তানজেলের কণ্ঠে হতাশা। ঋণ নিয়ে সেচযন্ত্র স্থাপন করেছিলেন তিনি। এখন যন্ত্র আছে, কিন্তু চালানোর উপায় নেই। তাঁর ভাষায়, “আমন চাষের সময় কেবি চুরি হয়ে গেল। এখন জমিতে পানি দেব কীভাবে? ঋণের কিস্তি দেব কী দিয়ে? সামনে শুধু অন্ধকার দেখছি।”

গ্রামের প্রবীণ কৃষক সফর আলী বলেন, “একটি সেচযন্ত্র শুধু একজনের নয়। এর ওপর অনেক কৃষকের জমির আবাদ নির্ভর করে। তাই একটি কেবি চুরি মানে অনেক পরিবারের জীবিকায় আঘাত।”

আলমডাঙ্গা অঞ্চলের কৃষকদের উদ্বেগ আরও গভীর। হারদীর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি বেলগাছি ও ফরিদপুরের মাঠ থেকেও একাধিক সেচপাম্পের কেবি চুরি হয়েছে। ফলে সন্ধ্যা নামলেই কৃষকের মনে দুশ্চিন্তা। অনেকে এখন সেচযন্ত্রের পাশে গভীর রাত পর্যন্ত কাটাচ্ছেন। তবুও সংঘবদ্ধ চোরচক্রের তৎপরতা থামছে না।

কয়েক দিন আগে টেকপাড়া পাঁচলিয়া এলাকার কৃষকেরা সন্দেহভাজন এক আন্ত:জেলা কেবি চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় সক্রিয় একটি আন্তঃজেলা কেবি চোরচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর চক্রটির সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করা হলেও এ চক্রের আর কাউকে আটক করা সম্ভব হয়নি।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, একটি বৈদ্যুতিক কেবি চুরি হলে শুধু নতুন কেবি কিনলেই সমস্যা শেষ হয় না। নতুন কেবি সংগ্রহ, সংযোগ স্থাপন, বিদ্যুৎ বিভাগের আনুষ্ঠানিকতা—সব মিলিয়ে কয়েক সপ্তাহ, কখনও তারও বেশি সময় লেগে যায়। এই সময়টুকুতে জমি সেচবঞ্চিত থাকে। আমন ধানের মতো সংবেদনশীল ফসলে এমন বিলম্ব ফলনের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি আন্ডারপ্যান্ট উদ্ধার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষকেরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। স্থানীয়দের বিশ্বাস, এসব আলামত তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। বিশেষ করে মোবাইল ফোন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, “সেচযন্ত্রের কেবি চুরির ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা করা হচ্ছে। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

বাংলাদেশের কৃষি আজও সেচনির্ভর। সেই সেচব্যবস্থার প্রাণ যদি বারবার সংঘবদ্ধ চোরচক্রের নিশানায় পড়ে, তবে ক্ষতিগ্রস্ত হন শুধু কয়েকজন কৃষক নন; ঝুঁকিতে পড়ে একটি জনপদের খাদ্য উৎপাদন। তাই সেচযন্ত্রের কেবি চুরিকে সাধারণ সম্পদ চুরির ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কৃষকের জীবন-জীবিকা, গ্রামীণ অর্থনীতি এবং খাদ্যনিরাপত্তার সঙ্গে জড়িত একটি গুরুতর অপরাধ।

হারদীর চারাবেড়ে মাঠের ভোর তাই শুধু চারটি কেবি হারানোর গল্প নয়। এটি আমাদের কৃষকের ও কৃষির নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি। কৃষকের প্রত্যাশা একটাই—আন্তঃজেলা চোরচক্রের মূল হোতারা দ্রুত আইনের আওতায় আসুক, পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার হোক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।