লগইন
আলমডাঙ্গায় ৪ ইমামকে নিজ অর্থায়নে ওমরাহ পালনের সুযোগ দিলেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ আগস্ট, ২০২৬ | ০৪:১৫ দুপুর ৩৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৪ ইমামকে নিজ অর্থায়নে ওমরাহ পালনের সুযোগ দিলেন মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু

আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মসজিদের চারজন ইমামকে নিজ অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু। ব্যতিক্রমী এ উদ্যোগে স্থানীয় ধর্মীয় ব্যক্তিদের মধ্যে প্রশংসা ও আনন্দের সৃষ্টি হয়েছে। পৌর এলাকার সব মসজিদের ইমামদের নাম অন্তর্ভুক্ত করে লটারির মাধ্যমে চারজনকে ওমরাহ পালনের জন্য নির্বাচিত করা হয়। রোববার (১৬ আগস্ট) বিকেলে হাসিবুল হক লিপুর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত চার ইমামের হাতে পবিত্র ওমরাহ পালনের ভিসা, বিমান টিকিট ও পাসপোর্ট তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের ওমরাহ যাত্রার কর্মসূচির উদ্বোধন করা হয়।

ওমরাহ পালনের জন্য নির্বাচিত চার ইমাম হলেন গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম জাকারিয়া হাবীব, কলেজপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মাহাদি হাসান, এরশাদপুর-মাগুরাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ ওবাইদুল্লাহ এবং নওদাবন্ডবিল জামে মসজিদের ইমাম মুক্তারুজ্জামান আজিজি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লেমারাস হজ এজেন্সির মাধ্যমে আগামী সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরব এয়ারলাইন্সের বিমানে চার ইমামের সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

লিপু সমর্থক গোষ্ঠী’র আয়োজনে অনুষ্ঠানে লিপুর বন্ধুরা বলেন, মসজিদের ইমামরা সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা থেকেই হাসিবুল হক লিপু এ উদ্যোগ নিয়েছেন। পৌর এলাকার সব মসজিদের ইমামদের নাম নিয়ে লটারির মাধ্যমে চারজনকে নির্বাচিত করা হয়েছে, যাতে এ উদ্যোগে কোনো ধরনের পক্ষপাতের সুযোগ না থাকে।

তারা আরও বলেন, পবিত্র মক্কা-মদিনায় গিয়ে ওমরাহ পালনের সুযোগ পাওয়া প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের সম্মানিত ইমামদের এ পবিত্র সফরের সুযোগ করে দিতে পেরে হাসিবুল হক লিপুও আনন্দিত।

এদিকে আগামী শুক্রবার সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়া আলমডাঙ্গা পৌর এলাকার চার ইমামের সঙ্গে প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপুর সাক্ষাৎ করবেন বলেন জানান।

চার ইমাম বলেন, পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। লটারির মাধ্যমে আমাদের নির্বাচন করে নিজ অর্থায়নে ভিসা, বিমান টিকিট ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ায় হাসিবুল হক লিপুর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ যেন তাঁর এ উদ্যোগ কবুল করেন এবং তাঁকে উত্তম প্রতিদান দান করেন। আমরা পবিত্র কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারায় গিয়ে তাঁর জন্য এবং আলমডাঙ্গাবাসীর কল্যাণের জন্য দোয়া করব।

অনুষ্ঠানে লিপুর ভাতিজা আবির আনামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লিপু সমর্থক গোষ্ঠীর রাশিদুল ইসলাম, আব্দুর রশিদ মঞ্জু, আব্দুস সামাদ, আলমগীর হোসেন, আব্দুল কাদের, হুমায়ুন, সাইফুল ইসলাম, মুসাকারিমুল্লাহ সোহেল, মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লিপুর সমর্থকরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।