লগইন
আলমডাঙ্গায় ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আলো‌চিত মাদক ব‌্যবসায়ী তরিকুল ইসলাম গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৫:৪১ বিকাল ৪৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আলো‌চিত মাদক ব‌্যবসায়ী তরিকুল ইসলাম গ্রেফতার

আলমডাঙ্গার ওসমানপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আলো‌চিত মাদক ব‌্যবসায়ী ত‌রিকুল ইসলাম (৩২)কে গ্রেফতার করেছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওসমানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের হঠাৎপাড়ার হাবিবার রহমানের ছেলে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাইরে থেকে মাদক এনে এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।


চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।


গ্রেফতারের পর তার কাছ থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ প্রায় ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, ওসমানপুর ও প্রাগপুর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা প্রায়ই দুই উপজেলার সীমান্ত ব্যবহার করে ধরা-ছোঁয়ার বাইরে থাকে।


এলাকাবাসীর দাবি, সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত টহল ও যৌথ অভিযান জোরদার করলে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এতে অপরাধ কমবে এবং যুব সমাজ রক্ষা পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।